ভারতজুড়ে বিতর্কের ঝড়, এ আর রহমানের বিরুদ্ধে চুরির মামলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এ আর রহমান

অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে কেন্দ্র করে ভারতে বিতর্ক থামছেই না। সম্প্রতি তাকে নিয়ে নতুন গুজব এবং সমালোচনার পর এবার আরও বড় ধরনের অভিযোগ উঠে এসেছে। ভারতের প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিম কোর্টে এ আর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি গান চুরির অভিযোগ এনেছেন।

ঘটনাটি ভারতজুড়ে এ আর রহমানকে ঘিরে নতুন বিতর্ক উস্কে দিয়েছে।

অভিযোগের সূত্রে জানা যায়, এ আর রহমান ‌‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির ‘বীর রাজা বীর’ গানটিতে তার লেখা পুরনো গান ‘শিব স্তুতি’র একটি অংশ ব্যবহার করেছেন।

আরও পড়ুন
গুঞ্জন থামিয়ে স্পষ্ট বার্তা দিলেন রণবীর কাপুর
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন নুসরাত, যশ ও সায়ন্তিকা

ভারতের সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলাটি শুনানি হয়েছে, যেখানে প্রধান বিচারপতি এবং বিচারপতি জয় মাল্য বাগচী অংশ নেন।

বিচারপতি বাগচী মন্তব্য করেন, ‘আমরা তদন্ত করতে চাই আসল লেখক কে। শুধু গান গাইলেই লেখক হওয়া যায় না। প্রমাণ করতে হবে অন্য কারও একই সুর এর আগে ছিল কি না।’

এ আর রহমানের পক্ষের আইনজীবী আদালতকে জানান, ‘আমরা কখনও কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমাদের মক্কেল কিছু করেন, তিনি তা দাবি করেন।’

প্রথমদিনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।