মুক্তা মজুমদারের কণ্ঠে আনন্দের গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তা মজুমদার ও তারেক আনন্দ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার।  ‘প্রেমের মানুষ’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন বর্তমান সময়ের ব্যস্ত সংগীত পরিচালক সজীব দাস।

আধুনিক ও মেলোডিয়াস ঢঙের এই গানটি নিয়ে দারুণ আশাবাদী শিল্পী। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে মুক্তা মজুমদারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

 

শৈশব থেকেই সুরের প্রতি এক সহজাত টান ছিল মুক্তা মজুমদারের। ওস্তাদ পঙ্কজ ধর, শ্যামলী বড়ুয়া ও নীরদ বরণ বড়ুয়ার কাছে সংগীতে হাতেখড়ি হওয়ার পর উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি কলকাতার রবীন্দ্র ভারতী থেকেও সংগীত শিক্ষা গ্রহণ করেছেন।

২০১০ সালে জি-সিরিজ থেকে প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘দ্বার খুলে’ দিয়েই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর ২০১৩ সালে ‘মুক্তা উইথ কো-আর্টিস্ট’ এবং কলকাতার রাগা মিউজিক থেকে প্রকাশিত অ্যালবামের মাধ্যমে শ্রোতাপ্রিয়তা পান।

‘দ্বার খুলে বসে আছি’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ কিংবা ‘শেষ হবে না’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। দীর্ঘ দেড় দশকের এই পথচলায় ভালোবাসা দিবসের বিশেষ উপহার ‘প্রেমের মানুষ’ গানটি তার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করবে।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।