আমেরিকায় একসঙ্গে কী করছেন কাজী মারুফ-জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
কাজী মারুফ-জায়েদ খান

‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এই অভিনেতা এক সময় ঢালিউডে নিয়মিত কাজ করলেও এখন প্রবাসে জীবনযাপন করছেন।

অন্যদিকে চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় বেশ আলোচনায় এসেছে জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো- ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এতে নতুন নতুন পর্বে দেখা যায় একেকজন তারকাকে। 

এর নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন কাজী মারুফ। খুব শিগগির পর্বটি প্রচার হবে বলে জানিয়েছেন জায়েদ খান।

প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে এমন আয়োজন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

অভিনয়ের পাশাপাশি সেই ২০১৬ সাল থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন জায়েদ খান। ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।