জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা, যা বললেন নীলা ইসরাফিল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা, যা বললেন নীলা ইসরাফিল

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে শোক ও আলোচনার ঝড় ওঠে। এর মধ্যেই সহশিল্পী হিসেবে জাহের আলভীকে নিয়ে কথা বলেন অভিনেত্রী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

নিজের ফেসবুক পোস্টে নীলা লিখেছেন, ‘একজন সহশিল্পী হিসেবে জাহের আলভীকে যতটুকু জানি, তিনি পরিবারের জন্য ভীষণ কেয়ারিং। এমন একজন মানুষের পরিবারের ওপর এভাবে শোক নেমে আসা খুব কষ্টের।’

তিনি আরও লেখেন, ‘দুঃখ কখনও সমাধান নয়, সুইসাইড কোনো সমাধান নয়। দয়া করে কথা বলুন, সাহায্য নিন। ইকরার আত্মার মাগফিরাত কামনা করি। পরিবারটির জন্য অনেক দোয়া ও শক্তি প্রার্থনা করছি।’

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।

এই ঘটনায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।