অরিজিতের অবসরের ঘোষণার পরই নতুন চমক, মুক্তি পেল ‘রয়না’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন কদিন আগেই। সেই ঘোষণায় চমকে উঠেছিলেন অনুরাগীরা। আর তার মাঝেই এলো নতুন খবর- মুক্তি পেল অরিজিৎ সিংয়ের প্রথম নিজস্ব গান ‘রয়না’।

২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় গানটি। মুক্তির পর থেকেই সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন গায়ক। রোমান্টিক আবহ, নরম সুর আর অরিজিতের আবেগঘন কণ্ঠ—সব মিলিয়ে ‘রয়না’ এরই মধ্যে জায়গা করে নিয়েছে শ্রোতাদের প্লেলিস্টে।

গানটির মুক্তির ঘোষণা দেন অরিজিৎ নিজেই এবং সুরকার শেখর রাভজিয়ানি। ইনস্টাগ্রামে তারা লেখেন, “‘রয়না’ এখন সম্পূর্ণ তোমাদের। গানটি শুনুন, অনুভব করুন, আপনার রাতের দখল নিক রয়না।” ট্র্যাকটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ, সুরারোপ করেছেন শেখর। গানের কথা লিখেছেন প্রিয়া সারাইয়া।

মুক্তির পরপরই ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ লেখেন, “এটাই তো চেয়েছিলাম।” কেউ বলেন, “তুমি শুধু গান গাও, মাধ্যম যাই হোক আমরা শুনবই।” আবার কারও মন্তব্য, “ধীর, মিষ্টি আর প্রাণবন্ত- নতুন ফেভারিট।”

গত ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরিজিৎ। তিনি জানান, নতুন কোনো সিনেমায় প্লেব্যাক করবেন না। তবে আগেই রেকর্ড করা কিছু অপ্রকাশিত গান পর্যায়ক্রমে মুক্তি পাবে। চলতি বছর এবং সম্ভবত আগামী বছর পর্যন্ত সেই গানগুলো প্রকাশিত হবে বলেও জানান তিনি।

এদিকে জুনায়েদ খান ও সাঁই পল্লবী অভিনীত ‘এক দিন’ সিনেমাতেও কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। সিনেমাটি প্রযোজনা করছেন আমির খান। অর্থাৎ নতুন প্লেব্যাক কাজ না নিলেও চলমান প্রকল্পে তার কণ্ঠ শোনা যাবে।

আরও পড়ুন:
রাশমিকার সঙ্গে বাগদান ভাঙার প্রশ্নেই রেগে গেলেন ঋষভ শেঠি 
যে রেকর্ড গড়লো রাশমিকা-বিজয়ের বিয়ে 

সব মিলিয়ে, প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরই ‘রয়না’ যেন নতুন বার্তা দিল- গান ছাড়েননি অরিজিৎ, শুধু বদলেছে তার পথচলার ধরন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।