লন্ডন যাচ্ছে চার নায়িকার সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬
লন্ডন যাচ্ছে চার নায়িকার সিনেমা

যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের নবম আসরে প্রিমিয়ার হতে ‘প্রেশার কুকার’ সিনেমার। আগামী ২২ এপ্রিল লন্ডনে ছবিটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে একসঙ্গে চারজন নায়িকা অভিনয় করেছেন।

তারা হলেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্তা।

আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলী তুলে ধরার লক্ষ্যেই এবারের উৎসবে সিনেমাটি নির্বাচন করা হয়েছে। জানা গেছে, প্রিমিয়ার শোতে পরিচালক রায়হান রাফি সশরীরে উপস্থিত থাকবেন।

‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে ‘প্রেশার কুকার’-এর অন্তর্ভুক্তি নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রায়হান রাফী বলেন, ‘প্রেশার কুকার’ মূলত একটি আর্টিস্টিক ধাঁচের সিনেমা। এটি উৎসবকেন্দ্রিক দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পাবে বলেই তিনি মনে করেন। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, দেশ ছাড়িয়ে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘প্রেশার কুকার’। আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।