মেয়ের জন্মদিনে পরীমনির আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৫ মে ২০২৬
মেয়ের সঙ্গে পরীমনি

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে ছোট পরিসরে উদযাপিত জন্মদিনের বিশেষ মুহূর্তের পাশাপাশি সেখানে উঠে এসেছে মায়ের আবেগঘন ভালোবাসার প্রকাশ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল-সাদা বেলুনে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সামনে রাখা ছিল থিম কেক। সাজসজ্জা ও আয়োজনজুড়ে ছিল একান্ত পারিবারিক উষ্ণতা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেছেন, ‘আমার মা, আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’

আরও পড়ুন:
ছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভাইরাল ভিডিও 
দুইবার অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি 

মেয়েকে ঘিরে এই ভালোবাসার প্রকাশ ভক্ত-অনুরাগীদেরও আবেগাপ্লুত করেছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারা।

কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার বিষয়ে সবসময়ই সচেতন পরীমনি। ছেলে পুণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার ছোট্ট সংসার।

 

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।