জাহিদ হাসানের উড়ামন
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটক পরিচালনা করলেন। আজ থেকে আরটিভিতে প্রচার হবে তার পরিচালিত এবং অভিনীত ‘উড়ামন’ নামের এ নাটকটি।
নাটকের গল্পে দেখা যাবে, বিদেশ গিয়ে হঠাৎ বড়লোক হয়ে যান জাহিদ হাসান। দেশে এসে সেই টাকা নিয়ে নানা সব কাজ করে আলোচিত হন তিনি। তবে কাজগুলো হিতের চেয়ে বিপরীত হয় বেশি। ঘটতে থাকে একের পর ঘটনা।
নাটকে জাহিদ হাসানের চরিত্রের নাম সায়খুল। এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, ভালো গল্প না হলে পরিচালনা করি না। এ নাটকের গল্প আমার মন:পূত হয়েছে। চেষ্টা করেছি দর্শকদের মনের মতো কাজ করার। আশা করছি আমার আগের নাটকগুলোর মতো এটিও দর্শক পছন্দ করবেন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান, নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, শামীম জামান, কেয়া চৌধুরী প্রমুখ।