দ্বিধা-দ্বন্ধে অমৃতা
সবাই দ্বিধা-দ্বন্ধে ভোগেন কমবেশি। বারবার সিদ্ধান্ত নেন আর পরিবর্তন করেন। কখনও ভুল সিদ্ধান্ত নিয়ে মাশুলও গুনেন। এ ব্যাপারে হালের নবাগত নায়িকা অমৃতা খান নাকি একধাপ এগিয়ে। সবচেয়ে বেশি দ্বিধা-দ্বন্ধে ভোগেন এই নায়িকা। সকালে একটা ভাবলেন তো বিকালেই আরেকটা। সিদ্ধান্ত নিতেও ভুল করেন বার বার। আর নিজের এ দোষের বিবরণ নিজ মুখেই দিলেন।
অমৃতা বলেন, কি করব, না করব- এটা নিয়ে খুব দ্বিধা-দ্বন্ধে থাকি। অার কখন কী করব তা ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায়। হুট করেই কোনও কিছু না বুঝেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরে ঝামেলা হলে তা সামলাতে হয় মা বাবাকেই।
অমৃতা আরও বলেন, নিজে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপূর্ণতা এখনও আমার আসেনি। শেষ ভরসা আমার মা। কারণ মা ছাড়া ভালো পরামর্শ কেউ দেয় না। যার কাছেই পরামর্শ নিতে চাই, সে নিজের স্বার্থটাই অাগে দেখে।