অস্কারের স্বপ্নে জুলিয়ান মুর
জুলিয়ান মুর অধীর আগ্রহে অপেক্ষা করছেন অস্কারের জন্য। এ নিয়ে এরই মধ্যে স্বপ্ন দেখে ফেলেছেন তিনি। টুইট করে অস্কার নিয়ে ঘরে ফেরার স্বপ্নের কথা জানান তিনি।
`স্টিল অ্যালিস` ছবির জন্য অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জুলিয়ান। এরই মধ্যে গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার জিতে তার অস্কার জয়ের আকাঙ্ক্ষা বেড়ে গেছে কয়েক গুণ।
জুলিয়ান মুর বলেন, `অস্কার খুব বড় ব্যাপার। এ মুহূর্তে আমার জীবনে সব ভালো যাচ্ছে। পরিবার, বন্ধুবান্ধব, বিয়ে থেকে শুরু করে সব। এবার অস্কারখানা জিতলেই সোনায় সোহাগা।`
তবে সম্ভাবনা থাকলেও এবার তার সঙ্গে অস্কার মঞ্চে তার প্রতিপক্ষ ফেলিসিটি জোনস (দ্য থিওরি অব এভরিথিং), রোজামুন্ড পাইক (গন গার্ল) এবং মারিয়া কোতিয়ার (টু ডেজ, ওয়ান নাইট)। এখন তাদের হারিয়ে জুলিয়ানের অস্কার জয়ের স্বপ্ন কতটা সত্য হয় তাই দেখার বিষয়।
এইচএন/এমএস