শিল্পকলায় মাহী


প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৩ মার্চ ২০১৫

ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহী মঞ্চ নাটক দেখতে সোমবার শিল্পকলা একাডেমী গিয়েছিলেন। এদিন সন্ধ্যায় একাডেমী মঞ্চে ‘পাইচো চোরের কিচ্ছা’ শিরোনামের একটি নাটক দেখেন তিনি।

নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন কাজী চপল। ঢাকা পদাতিকের ৩৪তম প্রযোজনা এটি। চিত্রনায়িকা মাহী দর্শক গ্যালারিতে বসে পুরো নাটকটি দেখেছেন। এ সময় তার সঙ্গে তার বন্ধুরাও ছিলেন।

এ নাটক প্রসঙ্গে মাহী বলেন, নাটকটি দেখে অনেক ভালো লেগেছে। প্রত্যেকের অভিনয় অনেক ভালো। আমি মূলতো মঞ্চ কর্মিদের অভিনয় দেখতে এসেছিলাম।

এদিকে চলতি মাসের ১৬ তারিখ অগ্নি-টু সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে ব্যাংকক যাচ্ছেন মাহী।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।