মিডিয়া ডায়লগের হাফ সেঞ্চুরি


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৩ মার্চ ২০১৫

দারুণ একটি মাইলফলক ছুঁতে যাচ্ছে এশিয়ান টিভির জনপ্রিয় অনুষ্ঠান‘মিডিয়া ডায়লগ`।

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানটি ৫০ তম পর্বে পা দিচ্ছে।

এ উপলক্ষে বিশেষ আয়োজনে আড্ডা দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবী, শুভ্রদেব ও দেশের গুণী অভিনেতা-নির্মাতা শহীদল আলম সাচ্চু। ‘সেলিব্রিটি টক শো স্বাদের  না বিস্বাদের?’- মজার এই বিষয়টিই নির্ধারণ করা হয়েছে এবারের মিডিয়া ডায়লগের আড্ডার মূল্য আলোচ্য হিসেবে।

টকশো’তে তারকা সম্বোধন, তারকা জীবনের মূল্যায়ন বা উপস্থাপকদের অতি কথন নিয়েও বিশ্লেষণ হয়েছেন এই বিশেষ পর্বে।

৫০ তর্ম পর্ব প্রসঙ্গে সঞ্চালক তানভীর তারেক বলেন, ‘প্রায় দুই বছর ধরে অনুষ্ঠানটি চলছে। এর ভেতরে আমরা বৈচিত্র আনার জন্য অনুষ্ঠানেসর সেট থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিক বদলেছি। দর্শকদের সমর্থনের জন্য এই দীর্ঘ পথ চলা সম্ভব হয়েছে। আশা করছি এই ভালোবাসা নিয়েই অনুষ্ঠানটির বর্ণাঢ্য সেঞ্চুরি অনুষ্ঠানটিও আমরা করতে পারবো আগামীতে।’

অনুষ্ঠানটি বিশেষ এই ৫০ পর্বপূর্তি প্রচার হবে যথারীতি মঙ্গলবার, ২৪ মার্চ, রাত ১০ টায় এশিয়ান টিভিতে। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন তানভীর তন্ময়।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।