লিফটে সানি লিওনের একি কাণ্ড! (ভিডিও)


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৩ মার্চ ২০১৫

বলিউডে এখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন কানাডিয়ান পর্ন তারকা সানি লিওন। একের পর এক ছবির ব্যস্ততায় ফুরসত ফেলার সময় নেই। তাই বুঝি লিফটে চড়ার পথেই স্বামীর সাথে রোমান্সে মেতে উঠলেন তিনি।

সানি লিওনের স্বামী ড্যানিয়েল সম্প্রতি নিজের টুইটারে একটি সেলফি ছবি পোষ্ট করেন। ছবিটির ক্যাপশনে ছিলো ‘রবিবারের অবসরে লিফটের ভিতর ভালোবাসা’। সেখানে দুজনকে খুব ঘনিষ্ঠ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটিতে সানি লিওনকে ট্যাগ করেন ড্যানিয়েল।

টুইটারে প্রকাশের পর থেকেই সানির ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন এতে লাইক আর মন্তব্য করতে।

আসছে ১০ এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা সানির সর্বশেষ ছবি ‘এক পেহেলি লীলার’ ব্যস্ততা শেষ হতে না হতেই ‘মাস্তিজাদেই’ এবং ‘কুছ কুছ লোছাহে’ নামক দুটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই আবেদনময়ী তারকা। এতো ব্যস্ত শিডিউলের কারণেই হয়তো রোমাঞ্চের জন্য লিফটকেই বেছে নিলেন।



এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।