মধুমিতায় শুক্রবার হলিউডের দুই ছবি


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০২ এপ্রিল ২০১৫

মধুমিতা সিনেমা হলে ৩ এপ্রিল শুক্রবার মুক্তি পাচ্ছে হলিউডের ছবি ‘স্পাই কিডস-২’ ও ‘আন্ডারওয়ার্ল্ড ইভ্যাল্যুশন’ ছবি দুটি।

২০০২ সালে মুক্তি পাওয়া স্পাই কিডস-২ ছবিটি অ্যাকশান, কমেডি, অ্যাডভেঞ্চার বিষয়ক গল্পে তৈরি। রবার্ট রদ্রিগুয়েজ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অ্যালেক্সা ফ্যানেভেগা, ডারলি সাবারা, অ্যান্টিনিও বেন্ডারাস প্রমুখ।

এছাড়া ২০০৬ সালে মুক্তি পাওয়া আন্ডারওয়ার্ল্ড ইভ্যাল্যুশন ছবটির কাহিনী অ্যাকশান-ফ্যান্টাসি ভিত্তিক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্যাট বেকিনস্যালে, স্কট স্পিডম্যান, বিল নাইটি প্রমুখ।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।