চলচ্চিত্র দিবসে শিল্পকলার আয়োজন


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০২ এপ্রিল ২০১৫

প্রতিবছরের ন্যায় এবারেও ৩ এপ্রিল পালিত হবে জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছে বাংলা চলচ্চিত্রের পোস্টার ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনী।

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৩ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের গ্যালারীতে এই প্রদর্শনী আয়োজিত হবে।

পাশাপাশি ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমি প্রাঙ্গণ নন্দনমঞ্চে আলোচনা ও চলচ্চিত্রের গানের অনুষ্ঠান আয়োজিত হবে।

এতে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকি, মোরশেদুল ইসলাম, মসিহউদ্দিন শাকের, গাজী রাকায়েত, মতিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহাকারী অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক ড. ফাহমিদুল হক।

আরো উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।