ভুলের খেসারত দিলেন কেটি পেরি
সম্প্রতি ভুল করে নিজের ফোন নাম্বার প্রকাশ করে ফেলেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। এ নিয়ে বেশ ভালোই ভোগান্তি পোহাতে হলো এই ‘হট এন্ড সেক্সী’ গায়িকাকে।
মাইক্রোব্লগিংসাইট টুইটার এবং ইমেইজ শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে বুধবার নিজের কুকুর বাটার্সের একটি ভিডিও পোস্ট করেন পেরি। সেখানেই নিজের অজান্তে ফোন নাম্বরটি প্রকাশ করে দেন।
ভিডিওটি আপলোড করার সময় কেটি বুঝতেই পারেননি যে বাটার্সের কলার-ট্যাগে পরিস্কারভাবে দেখা যাচ্ছিল তার ব্যাক্তিগত ফোন নাম্বারটি।
ভিডিওতে নাম্বার দেখে ভক্তরা সঙ্গে সঙ্গেই তাকে ফোন করার চেষ্টা করে। এক লাখেরও বেশি কল গ্রহণের পর পেরি দ্রুত ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর নিজের নাম্বারও বদলে ফেলেন তিনি।
আরেক পপ তারকা রিহানার নতুন গান ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’র অনুকরণে ভিডিওটির শিরোনাম পেরি দিয়েছিলেন, ‘বিচ বেটার হ্যাভ মাই মানি ইফ বিচ ওয়ান্টস সসেজেস’। কিন্তু ভিডিওটির মাধ্যমে পেরির ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিপাকে পড়ে যান তিনি।
এলএ/আরআই