ঘোড়া থেকে হাসপাতালে রণবীর
সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘রামলীলা’খ্যাত অভিনেতা রণবীর সিং।
ইন্ডিয়া টুডে’র খবর, ঘোড়ার পিঠ থেকে পড়ে সোজা হাসপাতালে পৌঁছাতে হল এ নায়ককে।
জানা যায়, ছবির একটি দৃশ্যের প্রয়োজনে ঘোড়ায় চড়তে হয়েছিলো রণবীরকে। জয়পুরে সেই শুটিং করতে গিয়েই ঘটেছে বিপত্তি। ঘোড়া থেকে পড়ে কাঁধে চোট নিয়ে হাসপাতালের বিছানায় নায়ক।
আরো জানা গেছে, শনিবার মুম্বইয়ের হিন্দুজা ক্লিনিকে কাঁধে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে রণবীরের। তারপর ৩ সপ্তাহ বিশ্রাম। ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন এর মধ্যে কোনও অ্যাকশন সিকোয়েন্স করতে পারবেন না তিনি। তবে তা বাদ দিয়ে শুটিংয়ের কাজ অবশ্য চালিয়ে যেতে পারেন।
ভালোই বিপাকে পড়েছেন বেচারা পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
এলএ/পিআর