চলছে মহিমের প্রদর্শনী


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় চলছে শিল্পী মহিউদ্দিন আহমেদ মহিমের ‘পরিপার্শের প্রভাব-৪’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী।

প্রদর্শনীর শুভ উদ্ভোধন করা হয় শুক্রবার, ৩রা এপ্রিল ২০১৫ বিকেল সাড়ে  ৫টায়। প্রদর্শনীতে প্রায় ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্ভোধন করেন সৈয়দ জাহাঙ্গির, প্রাক্তন পরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, মো: ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, এবং সঙ্গীতা আহমেদ, পরিচালক, জনতা ব্যাংক।

শিল্পী মহিউদ্দিন আহমেদ মহিম বরিশাল জেলায় ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভারর্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে ২০০৪ সালে চিত্র কলার উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে তিনি ছয়টি একক চিত্র প্রদশনীতে অংশগ্রহণ করেছেন।

‘পরিপার্শের প্রভাব-৪’ তাঁর সপ্তম একক চিত্র প্রদর্শনী। এছাড়াও তিনি অনেক দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
 
প্রদর্শনীটি চলবে ১১ ই এপ্রিল ২০১৫ পর্যন্ত।  সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।