নতুন চলচ্চিত্র ও নির্মাতার উৎসব


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

চলচ্চিত্রের উন্নয়নের ভাবনার ধারবাহিকতায় ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথ আয়োজনে এ উৎসবে থাকবে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক অংশগ্রহণ।

এই উৎসবের বিস্তারিত তথ্য এবং অংশগ্রহণ বিষয়ক নিয়মাবলি অবহিত করার জন্য শনিবার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উৎসবের অন্যতম জুরি সদস্য চলচ্চিত্র গবেষক ও সমালোচক অধ্যাপক ফাহমিদুল হক,  অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা সামির আহমেদ এবং শিল্পী সব্যসাচী হাজরা। এছাড়াও সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্রকার টোকন ঠাকুর ও চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন।

সংবাদ সম্মেলনে উৎসব বিষয়ক বিস্তারিত বিবরণ তুলে ধরেন উৎসব পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন।

সংবাদ সম্মেলন সঞ্চালন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের সহকারি পরিচালক মাসুদ সুমন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।