এবার ব্র্যান্ড এম্বাসেডর নায়লা নাঈম


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

এবার নতুন পরিচয়ে আসছেন নায়লা নাঈম। একটি এনার্জি ড্রিংকস এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সময়ের এই আলোচিত মডেল। শনিবার `সি ফুড এন্ড বেভারেজ` এর নতুন এনার্জি ড্রিংকস `রাশ এনার্জি ড্রিংকস` এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি।


চুক্তি সম্পন্ন হবার পর নায়লা জানান, আমি খুবই আনন্দিত যে `রাশ এনার্জি ড্রিংকস` এর জন্য আমাকে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নির্বাচন করার জন্য। আমি `সি ফুড এন্ড বেভারেজ` এবং `এশিয়াটিক টকিংপয়েন্ট ` কে ধন্যবাদ জানাচ্ছি । আর আমার ভক্তদের বলব, আপনাদের জন্য আমি নতুন এক চমক নিয়ে আসছি।

চুক্তি অনুযায়ী নায়লা `রাশ এনার্জি ড্রিংকস` এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে তাদের বিজ্ঞাপনসহ সকল প্রকার প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।