শুভ ও নাজুর কী যাদু করেছো
দেশের খ্যাতনামা সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হলো এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ এবং নাজু’র দ্বৈতগান ‘কী যাদু করেছো’।
গানটি স্থান পেয়েছে সঙ্গীত শিল্পী মিলনের সুর এবং আয়োজনে মিক্সড এলবাম ‘মিলন হলো এত দিনে’অ্যালবামে। ‘কি যাদু করেছো মানেনা বারন/ তোামরই মায়াতে ডুবে থাকে এই মন’ শিরোনামের গানটি লিখেছেন তরুন গীতিকার ওমর ফারুক। সুর করেছেন মিলন এবং সঙ্গীতায়োজন করেছেন অয়ন চাকলাদার।
গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘গানটির কথা এক কথায় দারুণ। খুবই রোমান্টিক একটি গান। আর মিলন খুব সফট একটা টিউন করেছে। অয়নও ভালো সঙ্গীতায়োজন করেছে। সব মিলিয়ে ভালো একটি গান তৈরি হয়েছে। গানটি শ্রোতারা ভালোভাবে নিয়েছে। যার ফলাফল ইতোমধ্যেই পাওয়া শুরু করেছি। অনেকেই ফোন করে এসএম এস করে গানটির প্রশংসা করছেন। আর এই গানটিতে শ্রোতারা নাজুর কণ্ঠের আলাদা স্বাদ পেয়েছেন।’
এই গানটি ছাড়াও অ্যালবামে গান গেয়েছেন- কুমার বিশ্বজিৎ, ইমরান, ইলিয়াস হোসাইন, অয়ন চাকলাদার, এমএস রানা, সাফায়েত, স্বরলিপি, আসফা প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমরান, অয়ন চাকলাদার ও রেজওয়ান শেখ।
এলএ/আরআই