বাদ পড়লেন নায়িকা দিপালী


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

ঢাকাই ফিল্মে বহুদিন ধরেই চলছে শিল্পী সংকট। এই সুযোড় নিয়ে প্রায়ই নতুন নতুন মুখ সিনেমায় নাম লেখাচ্ছেন। তাদের কেউ নির্মাতার আমদানি, কেউ আবার প্রযোজকের। তবে দু:খের কথা হলো এদের বেশিরভাগিই অপেশাদার, অ-অভিনেত্রী, অমনযোগী।

সম্প্রতি দেশ বরেণ্য একজন নির্মাতার শুটিং স্পট থেকে এক নায়িকার রাগ করে চলে আসার ব্যাপারটিও নতুন মুখদের অযোগ্যতার প্রমাণ দিয়েছে। এই তালিকায় আরও এক ডজন নবগাতার নাম বলা যাবে।

এ দৌঁড়ে সর্বশেষ যুক্ত হলেন দিপালী আক্তার তানিয়া। মন দিওয়ানা ছবিতে কাজ করার কথা ছিলো এই সুন্দরীর। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান মেগ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, তাকে বাদ দিয়ে অন্য নায়িকা বাছাই করা হয়েছে।

অবশ্য এর আগে এই সিনেমা থেকে পরিচালককে বাদ দেয়ার ঘটনা ঘটে। জানা যায়, সিনেমাটির শুটিং প্রথমে অনন্য মামুনের পরিচালনায় শুরু করা হয়। শুরুতে নেপালে সিনেমাটির দুইটি গানের দৃশ্যায়ন করা হয়। এতে অংশ নিয়েছিলেন দীপালি আক্তার তানিয়া ও ওপার বাংলার চিত্রনায়ক হিরন। দুইটি গানের শুটিং শেষ হওয়ার পর বিভিন্ন অভিযোগ এনে প্রযোজক ঘোষণা দেন, পরিচালক পরিবর্তন করে দেবাশীষ বিশ্বাসকে দিয়ে সিনেমাটি পরিচালনা করানো হবে।



তবে এটা পুরনো খবর। নতুন খবর হলো, এবার সিনেমাটির নায়িকা দীপালিকেও এ সিনেমাটি থেকে বাদ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘মন দিওয়ানা সিনেমায় প্রযোজক দীপালিকে দিয়ে কাজ করাবেন না। প্রযোজক এটা আমাকে জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে আমার কিছু করার নেই। আমি নির্মাতা। আমার কাজ ছবি নির্মাণ করা। নতুন অন্য নায়িকা হলে আমার কোনো সমস্যা নেই।’

চুক্তিভঙ্গ সহ নানা কারণে দীপালিকে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দীপালির চুক্তি ছিল, এ সিনেমায় অভিনয়কালীন সময়ে অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া যাবেনা। কিন্তু দীপালি সম্প্রতি নতুন দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অপেশাদারিত্বের পরিচয় দেন। তাই চুক্তিভঙ্গ সহ আরো বেশ কিছু কারণে সিনেমাটিকে দীপালিকে বাদ দেওয়া হয়েছে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।