নেপালের জন্য তারকাদের সহানুভূতি
এই তো আমরা। এই তো আমাদের মানবিকতা। যখন ভালো থাকেন না পাশের বাড়ির পড়শিটি তখন আমাদেরও প্রাণ কাঁদে। আর এই বিশ্বায়নের যুগে যখন পাশের বন্ধু প্রতিম দেশে শোকের স্রোত নামে তখন আমরাও গলায় গলা রেখে কাঁদি। প্রার্থনা করি সকল বিপদের বিরুদ্ধে।
গতকাল নেপালে ভূমিকম্প হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এই শোকে মুহ্যমান সারা বিশ্ব। বাংলাদেশেও ছুঁয়েছে মর্মান্তিক প্রাণঘাতি প্রাকৃতিক দুর্যোগের আঘাতের রেশ। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও তাদের অনুভূতির কথা সবার সঙ্গে শেয়ার করছেন।
পাশাপাশি নেপালে এখনো আটকা রয়েছেন এ দেশের বেশ কয়েকজন অভিনয়শিল্পী। তারা সুস্থভাবে ফিরে আসুক এই কামনা করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রার্থনা করেছেন তারকারা।
জাগোনিউজের পাঠকদের জন্য তারকাদের নির্বাচিত কয়েকটি ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো-
মোস্তফা সরয়ার ফারুকী
আমার মন নেপালের বন্ধুদের কাছে যেতে চাচ্ছে। খুব অসহায় অনুভূতি নিয়ে সারা দিন ফেসবুকে দুর্যোগের ছবিগুলো দেখছি। বাংলাদেশ সরকারের নেপালের জনগণের পাশে দাঁড়ানো উচিত। আমাদের সেখানে গিয়ে অবস্থানটা পর্যবেক্ষণের পাশাপাশি খুঁজে দেখা দরকার এই মুহূর্তে তাদের কী ধরনের সাহায্য দরকার। যখন প্রতিবেশীদের আমাদের বেশি দরকার তখন আমাদের তাঁদের পাশে থাকা উচিত।
মৌসুমী
৭.৯ মাত্রার ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা বাড়ছেই। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমীন।
শাকিব খান
আমিও কয়েক দিন আগে নেপাল গিয়েছিলাম শুটিং করতে। সকলে ভালো ভাবেই যেন ঢাকা ফিরে আসে এটাই কামনা করছি।
অপু বিশ্বাস
সকলে সুস্থ্য ভাবেই ঢাকা ফিরে আসুক এই কামনা রইলো....
মৌসুমী নাগ
নেপালের জন্য প্রার্থনা করুন। আমার বন্ধুদের জন্যও প্রার্থনা করুন।
তাহসান খান
নেপালের জন্য প্রার্থনা।
বিদ্যা সিনহা মিম
নেপালে সবার জন্য দোয়া করো। ঈশ্বর যেন তাদের রক্ষা করে।
দীপা খন্দকার
আল্লাহ ভরসা। তোমরা সেফলি ফিরে আসো.........
নাদিয়া
আল্লাহ, নেপালে আমাদের বন্ধুদের সাহায্য করো....
সোনিয়া হোসেন
আল্লাহ মালিক, নেপালে আমাদের ভাই বোন ও বন্ধুদের সাহায্য করো।
আর জে সালমান
এটা তো বাংলাদেশেও ঘটতে পারত! বাংলাদেশ সরকারের নেপালকে সাহায্য করার জন্য এগিয়ে আসা দরকার।
এলএ/আরআইপি