ভূমিকম্পে ভারতীয় অভিনেতার মৃত্যু


প্রকাশিত: ০২:০১ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

ভূমিকম্পের শিকার হয়ে নেপালে ভারতের তেলেগুর এক তরুণ অভিনেতার মৃত্যু হয়েছে। নিহত অভিনেতার নাম কে. বিজয়। সোমবার এবিপি লাইভের এক প্রতিবেদনে জানানো হয়, তেলেগু সিনেমা একতাকারাম ডটকমের শুটিংয়ের জন্য নেপালে ছিলেন ২৫ বছর বয়সী বিজয়।

সঙ্গীত পরিচালক কিষাণ জানান, তিনি শুটিং থেকে হায়দ্রাবাদে ফেরার পথে সোমবার বিজয়ের মৃত্যুর খবর জানতে পারেন। তিনি জানান, একতাকারাম ডটকমের শুটিংয়ের জন্য গত ১৫ এপ্রিল একটি ইউনিট নেপালে যায়। শুটিং শেষে ফেরার পথে ভূমিকম্পের কবলে পড়ে গাড়ি উল্টিয়ে গেলে ঘটনাস্থলেই বিজয় মারা যান। এসময় আহত হন আরও ৩ জন। তবে ইউনিটের বাকি সদস্যরা সুস্থ আছেন।

কিষাণ জানান, বিজয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য চলচ্চিত্র শিল্পের পক্ষ থেকে ভারতের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।