লোচা`য় সানির শরীরী দ্যুতি


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০২ মে ২০১৫

অতীত নিয়ে এখন আর কারও মাথা ব্যাথা নেই। বলিউডের সেক্স সিম্বল সানি লিওন মানেই বক্স-অফিসে হিট। তাই প্রযোজক থেকে পরিচালক এখন সবার পছন্দ হটি লিওন। সে কারণে মূল চরিত্রে না থাকলেও আজকাল বলিউডের প্রায় সব ছবিতেই উপস্থিতি থাকছে এই সুন্দরীর। আর তার কারণ সানি অ্যাপিল। সম্প্রতি তিনি প্রকাশ্যে সানি জানিয়েছেন, আই অ্যাম টু সেক্সি।

সম্প্রতি কানাডায় পর্নস্টার হিসেবে সানির উত্থান থেকে হিন্দি ফিল্মের দুনিয়ার পা রাখা পর্যন্ত সানির জীবনের বর্ণময় অভিজ্ঞতা তথ্যচিত্রে তুলে রাখছেন পরিচালক সাংবাদিক দিলীপ মেহতা। যেখানে সানির পর্নস্টার হওয়ার আগে থেকে আজ বলিউডে তার অবস্থান সমস্ত কিছুই জায়গা পেয়েছে। আগামী বছর মার্কিন মুলুকের বিখ্যাত সানডান্স চলচ্চিত্র উৎসবে হবে এই তথ্য চিত্রের প্রিমিয়ার।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে রাম কাপুর ও সানির ছবি “কুছ কুছ লোচা হে”। এ ছবি এক বিবাহিত পুরুষের সঙ্গে এক বলিউড নায়িকার সম্পর্ক নিয়ে মূলত কমেডি। ছবিতে নায়কের ভূমিকায় আছেন রাম কাপুর। তার চরিত্র এক গুজরাটি ব্যবসায়ীর। রামের সঙ্গে সানির লীলা নিয়েই দেবাং ঢোলকিয়ার এ ছবি। ছবিতে বলিউড ডিভা সানির নাম সানায়া।

সানায়াকে নিয়ে নানা খোয়াব দেখেন রাম কাপুরের অভিনীত চরিত্রটি। মিডল এজ ক্রাইসিসকেই কমেডির মোড়কে ছবিতে এনেছেন পরিচালক দেবাং ঢোলাকিয়া। তবে সানির আর কোনো ছবি আর প্রচার পাবে না ছোটপর্দায়, এমনটাই জানিয়ে দিয়েছে হিন্দি জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল গুলি (জিইসিএস)।

তাদের দাবি, সানির বেশির ভাগ ছবিতে রয়েছে যৌনতার ছড়াছড়ি। যা পরিবারের সকলের সঙ্গে বসে দেখার মতো নয়। তাই সানির ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিটি টিভির ছোট পর্দায় প্রচারের অনুমতি পায়নি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।