চীনে মুক্তি পাচ্ছে পিকে


প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৩ মে ২০১৫

বলিউডের ব্যতিক্রমী নির্মাতা হিসেবে পরিচিত রাজকুমার হিরানি। তার ব্যবসা সফল এবং হিট ফিল্ম পিকে এবার মুক্তি পাচ্ছে চীর দেশে। এ বিষয়ে হিরানি বেশ আনন্দিত।

এর আগে ছবিটি এ পর্যন্ত পাকিস্তান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায় মুক্তি পেয়েছে। সবকয়টি দেশেই ইতিবাচক সাড়া পেয়েছে আমির খান ও আনুশকা শর্মার পিকে।

গত সপ্তাহে মুম্বাইয়ে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে হিরানি বলেন, ‘সমগ্র চীনের প্রায় চার হাজার সিনেমা হলে পিকে মুক্তি পেতে যাচ্ছে। এটি আমার জন্য দারুণ একটি খবর। আশা করি অন্যসব দেশের মতো চীনেও বাজিমাত করবে পিকে।’

হিরানি জানান, আসছে জুনেই চীনে মুক্তি পাবে পিকে ছবিটি।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।