গান দিয়ে ব্ল্যাকমানির বাজিমাত! (ভিডিও)
বিগ বাজেটের ছবি ‘ব্ল্যাকমানি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ আগস্ট। সাফি উদ্দিন সাফি পরিচালিত এই ছবিটির ‘লাভ মানে কি’ শিরোনামে গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে। এরইমধ্যে এটি ব্যাপক সাড়া জাগিয়েছে অনলাইন ও ইউটিউবে।
পলাশ ও ডলি সায়ন্তনির গাওয়া গানটির সঙ্গীত আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। বড় পর্দায় গানটিতে ঠোঁট মিলিয়েছেন সাইমন ও মৌসুমী হামিদ।
ইউটিউবে প্রকাশিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই গানটিতে হিট পড়েছে চল্লিশ হাজারেরও বেশি! তাইতো ছবিটির পরিচালক জানালেন, এই বাজিমাতে আমি আশাবাদী। কিছু দিনের মধ্যেই ছবির আরও একটি গান ইউটিউবে প্রকাশিত হবে। আশা করছি সবগুলো গান এবং পুরো ছবিটি দর্শকদের ভালো লাগবে।
প্রেম ও থ্রিলার ধর্মী এই ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাইমন, কেয়া ও মৌসুমী হামিদকে।
এলএ/আরআই