উপস্থাপনায় ফিরছেন আনুশা


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৭ মে ২০১৫

আমেরিকান টপ মডেল রিয়েলিটি শো’র আদলে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমটিভি ভারতীয় টপ মডেল’। ইতিমধ্যে অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন ভারতীয় টিভি উপস্থাপিকা আনুশা দান্ধেকার। বিচারক হিসেবে থাকছেন বলিউডের ‘কুইন’ সিনেমা খ্যাত লিসা হ্যায়ডন।

উপস্থাপনার দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত আনুশা জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারো উপস্থাপনায় ফিরছি এবং খুবই আনন্দিত যে এমনটি রিয়েলিটি শো উপস্থাপনার মধ্যে দিয়ে উপস্থাপনায় ফিরতে পারছি।’

তিনি আরো বলেন, ‘ছোটবেলা থেকেই আমেরিকান টপ মডেল দেখতে দেখতে বেড়ে উঠেছি। তাই এমন একটি অনুষ্ঠানের ভারতীয় ভার্সন উপস্থাপনার জন্য মুখিয়ে আছি।’

জানা যায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে ইতিমধ্যে ১৫ জন সুন্দরী বাছাই করা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু প্রতিযোগিতায় নিজের যোগ্যতা প্রমাণ করে সেরার মুকুট জিতে নেয়া।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।