প্রকাশ হলো মাহির অগ্নি ২ এর পোস্টার


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৯ মে ২০১৫

শেষ হয়েছে বছরের আলোচিত ছবি ‘অগ্নি ২’র শুটিং। এই ছবিতে নিজেকে আমূল বদলে নিয়ে পর্দায় হাজির হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রুব নায়িকা মাহিয়া মাহি। শনিবার প্রকাশ হলো জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটির পোস্টার।

জাজের অফিসিয়াল প্যাজে এই পোস্টারের ছবি আপলোড করা হয়। সেখানে অ্যাকশানের ভঙ্গিতে দেখা যায় মাহিয়া মাহিকে। ছবিটির প্রকাশের পর ফেসবুকে বেশ সাড়া ফেলেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’র ব্যবসায়িক সাফল্যের পর এবার এর সিক্যুয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। ‘অগ্নি ২’-এর কেন্দ্রীয় চরিত্রে এবারও থাকছেন মাহিয়া মাহি। তবে প্রথম সিনেমার নায়ক আরিফিন শুভ’র পরিবর্তে এবার থাকছেন কলকাতার ওম। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অমিত হাসান ও উপমহাদেশের জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী।

এই ছবিতে সম্পূর্ণ এক ভিন্ন লুকে দেখা যাবে মাহিকে। চরিত্রের প্রয়োজনে তিনি চুলের স্টাইল বদলেছেন। বদলেছে ফিগারের ধরণ। দেখতে অনেকটা চাইনিজ লাগলেও অ্যাকশান লেডিদের মতো আগুনমূর্তি ভাব এসেছে চেহারায়। বোঝাই যায়, নতুন ছবিতে পুরোনো অগ্নিকে ছাড়িয়ে যেতে ভালোই প্রস্তুতি নিয়েছেন তানিশা (অগ্নি ছবিতে মাহির চরিত্রের নাম।)
 
এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।