রেস্টুরেন্ট দিলেন ঈশিতা
আসিফ ও জেমসের পর রেস্তোরাঁ ব্যবসায়ীদের তালিকায় নাম লেখালেন অভিনেত্রী ঈশিতা। রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউতে ‘হোয়াই নট’ নামের একটি রেস্তোরাঁ দিচ্ছেন তিনি।
১১ মে, সোমবার সন্ধ্যায় এর উদ্বোধন করা হবে বলে জানান এই অভিনেত্রী। ঈশিতা বলেন, ‘আপাতত ছোট্ট পরিসরে নানা স্বাদের খাবারের পসরা নিয়ে রেস্টুরেন্টটির যাত্রা শুরু হচ্ছে। পরে নতুন নতুন মেন্যুসহ এর পরিসর বাড়ানো হবে।’
এলএ