জাঙ্গল বুক অরিজিনসে ফ্রিদা পিন্টো


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১০ মে ২০১৫

ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত হচ্ছে অ্যাডভেঞ্চার-ফ্যান্টাসিধর্মী হলিউডের ছবি ‘জাঙ্গল বুক: অরিজিনস’। ক্রিশ্চিয়ান বেল, বেনেডিক্ট কাম্বারব্যাচ, নাওমি হ্যারিসের মতো তারকাদের সঙ্গে এ ছবিতে অভিনয় করবেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো।

ভারতীয় গণমাধ্যমের বরাতে নিশ্চিত হওয়া গেছে, অ্যান্ডি সারকাসের পরিচালনায় ‘জাঙ্গল বুক: অরিজিনস’ ছবিতে অভিনয় করছেন ফ্রিদা। ছবিটির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অ্যান্ডি।

প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয়ের গল্প অবলম্বনে নির্মিতব্য ছবিটিতে ফ্রিদা কী ধরনের চরিত্রে অভিনয় করবেন তা অবশ্য প্রকাশ করা হয়নি।

‘জাঙ্গল বুক: অরিজিনস’ ছবি পরিচালনার পাশাপাশি এটি যৌথভাবে প্রযোজনাও করছেন অ্যান্ডি সারকাস। জানা যায়, যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ৬ অক্টোবর।

ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো। এরপর উডি অ্যালেনের ‘ইউ উইল মিট আ টল ডার্ক স্ট্রেঞ্জার’, জেমস ফ্রাঙ্কোর সঙ্গে ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপস’সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।