মিউজিক ভিডিওতে বৃষ্টির বন্ধু তুমি
দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন ‘বাংলাদেশ আইডল ২০১৩’র সেরা শিল্পী বৃষ্টি। তিনি গেয়েছেন নতুন গান ‘বন্ধু তুমি’। মেজর আনিসের কথায় সুজন আরিফের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু।
সম্প্রতি গানটির নান্দনিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির দৃশ্যায়ণ হয়েছে গেল ২২ মে গাজিপুরের মনোরম লোকেশনে। এর যৌথ পরিচালনায় ছিলেন সান আতিক ও সাগর দাড়িয়া। ভিডিও গানটির প্রযোজোক রুমেল আহমেদ এবং ইফতিয়া জাহান।
গানের ভিডিওটিতে বৃষ্টি নিজেই মডেল হয়েছেন। এ প্রসঙ্গে বৃষ্টি বলেন, ‘অনেক যত্ন নিয়ে গানটি তৈরি করেছি। এর ভিডিওটিও নির্মাণ হয়েছে চমৎকার গল্পে। আশা করছি প্রকাশ হলে শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

বৃষ্টি জানান, গানের ভিডিওটি খুব শিগিগিরই যে কোনো একটি মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ইউটিউবে মুক্তি পাবে।
এলএ