তিন ছবিতে জুটি বাঁধলেন আমির ও জ্যাকি


প্রকাশিত: ১০:০০ এএম, ১৭ মে ২০১৫

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবার ফিল্মি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন হংকং-য়ের মার্শাল তথা অ্যাকশন-কমেডি হিরো জ্যাকি চ্যানের সঙ্গে।

গত বৃহস্পতিবার চিনের ‘ফিল্ম রেগুলেটর’-এর তরফ থেকে জানানো হয়েছে যে, আমির খান এবং জ্যাকি চ্যান, ইন্দো-চিন যৌথ উদ্যোগে পরপর তিনটি ছবিতে অভিনয় করবেন। চিনের মার্শাল আর্ট এবং ভারতের ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি হবে প্রথম ছবি ‘কুংফু যোগ’।

বৌদ্ধ সাধক জুয়ান ঝ্যাঙের জীবনকথা নিয়ে তৈরি হবে দ্বিতীয় ছবিটি। সতেরো বছর ধরে পদব্রজে গোটা ভারত ঘুরেছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারত-চিন সম্পর্ক নিয়ে ‘গ্রেট ট্যাং রেকর্ডস’ নামে তার একটি বইও রয়েছে। যৌথ প্রযোজনার তৃতীয় ছবির নাম ঠিক হয়েছে- ‘দ্য নাও তিয়ান ঝু’।

এই খবরে আনন্দিত বলিউড ও চীনের চলচ্চিত্রপ্রেমীরা। কেননা, দুই দেশেই তুমুল জনপ্রিয় দুই নায়ক আমির ও জ্যাকি। প্রিয় তারকাদের একসাথে দেখতে কার না ভালো লাগে! তারচেয়েও মজার বিষয় হলো এই দুই তারকার মধ্যে সম্পর্কটাও বেশ। একে অপরের ভক্ত। তাই এখন শুধুই অপেক্ষা দুই দেশের দুই নক্ষত্রকে একসাথে জ্বলে ‍ওঠতে দেখার দৃশ্যগুলোর জন্য।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।