কান মাতালেন চুলের খোপায়


প্রকাশিত: ১১:২৭ এএম, ১৭ মে ২০১৫

সাধারণত ফুটবলের মাঠে দেখা যায় চুলের হাজারো স্টাইল ও ফ্যাশন। খেলোয়ারেরা অদ্ভূত সব কাট দিয়ে মাঠে খেলতে নামেন। কেউ কেউ তো চুলের জন্যই সেলিব্রেটি তকমা পান; খেলা যেমনই হোক না কেন।

তবে এবারের কান উৎসবও মেতে উঠলো রাশিয়ান টিভি অভিনেত্রীর চুলের বাহারে। এলেনা লিয়েনার অদ্ভুত হেয়ার স্টাইল দেখে তাজ্জব বনে গেছেন সবাই। এমন চুল আর খোপাও হয় নাকি!

৩৫ বছর বয়েসি এই তারকা শুক্রবার রাতে ‘ইর্যাসশনাল মান’ এর প্রিমিয়ারে এসে যেন সবার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হলেন।

যখন পুরো কান ফেস্টিভ্যাল এমা স্টোন, মাইকেল রদ্রিগেজ এবং শেরিল ফ্রানান্দেজ এর লাল গালিচায় আবির্ভাব নিয়ে ব্যস্ত তখন এলেনার এই পাহাড় সমান খোপা সবার নজর কেড়ে নিল!

তিনি তার মাথার ওপর নিজের চুলের সঙ্গে মিলিয়ে আলাদা বিশাল আকারের একজোড়া হ্যাম্প লাগিয়েছিলেন। তার পরনে ছিল লম্বা কালো ঝলমলে লেইসের গাউন, যা সবার নজড় কেড়েছে। আউট ফিটে যোগ করেছিলেন লম্বা কানের দুল এবং পায়ে ছিল ব্ল্যাক হিল।

শুক্রবার রাতে এমা স্টোন এবং ইর্যায়শনাল ম্যান এর ডিরেক্টর উডি এলেন এবং তার স্ত্রী সুন-ই পারভিন ও পা রাখলেন লাল গালিচায়। এবং তারাও নজর কেড়েছেন সবার!

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।