বলিউড সুন্দরীদের শিক্ষা দীক্ষা


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৭ মে ২০১৫

বলিউড সুন্দরীদের নাম তাদের রূপ আর সৌন্দর্যের বদৌলতে বিশ্বজুড়ে সবার জনপ্রিয়তা ও পরিচিতি। কিন্তু এই সুন্দরীদের শিক্ষাগত যোগ্যতার কথা শুনলে বিস্ময়ে আঁতকে উঠতে পারেন আপনিও।  

চলুন জেনে নেই তেমনই কয়েকজন বলিউড সুন্দরীর বিদ্যা অর্জনের কাহিনী-

কারিশমা কাপুর
কারিনার বড়োবোন কারিশমা কাপুরও পারিবারিক ঐতিহ্য বজায় রেখে বলিউডে শক্ত করেছেন নিজের অবস্থান। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় উল্লেখযোগ্য তেমন কোনো সাফল্য নেই তার।  



ঐশ্বরিয়া রাই

সাবেক এই বিশ্ব সুন্দরী ভর্তি হয়েছিলেন ‘জয় হিন্দ’ কলেজে। কিন্তু লেখাপড়া শেষ হওয়ার আগেই খ্যাতি আর গ্ল্যামারের চূড়ায় পৌঁছে যান তিনি। সেই স্রোতে ভেসে পুঁথিগত বিদ্যা অর্জনের দৌড় খুব বেশি দূর এগোয়নি এই বিশ্বসুন্দরীর।



কারিনা কাপুর
ছোট বেলা থেকেই ফ্যাশন আর গ্ল্যামার দুনিয়ার প্রতি ছিলো ভীষণ আগ্রহ। কিন্তু কারিনা মিথি বাই কলেজে ব্যবসায় শিক্ষায় পড়তেন। পড়ে সেখান থেকে আবার ল’ কলেজে ভর্তি হন এই সুন্দরী। পরে অবশ্য বলিউডে ব্যস্ত হয়ে যাওয়ায় আর আইন পড়া শেষ করতে পারেননি কারিনা কাপুর।


সোনম কাপুর
প্রতিষ্ঠান বদলিয়ে বেশ কয়েকবার ভর্তি হয়েছেন সোনম কাপুর। কিন্তু মিডিয়া জগতের প্রতি আকর্ষণ প্রবল থাকার কারণে উচ্চ মাধ্যমিকের পর আর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাঙ্গণ মাড়াতে হয়নি রঞ্জনা খ্যাত এই অভিনেত্রীর।



দিপীকা পাডুকোন
অনেক কম সংখ্যক মানুষই জানেন দিপীকার শিক্ষাগত যোগ্যতার খবর। অধিকাংশেরই ধারণা দিপীকা হয়তো ডিগ্রীধারী না কিন্তু অভিনয় আর পড়াশোনার পাশাপাশি ক্রিমিনাল সাইকোলজি নিয়েও পড়াশোনা করছেন এই বলিউড সুন্দরী।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।