লিভারপুল তারকার প্রেমে পর্নোস্টার
নীল ছবির দুনিয়ায় জিনা জেমসন অতি পরিচিত মুখ। তার ভক্তেরও অভাব নেই দুনিয়া জুড়ে। কিন্তু জিনা জেমসন নিজে লিভারপুলের সাবেক মিডফিল্ডার জেসন ম্যাকটারের ভক্ত! আর তাই নিজের পছন্দের তারকাকে ফলো করা শুরু করেছেন জেমসন।
জিনার ফলো করার নোটিফিকেশন পেয়ে চমকিত ম্যাকটার। নিজের টুইটার একাউন্টে পোষ্ট করে জেমসনকে ধন্যবাদ জানালেন তিনি। শুধু ধন্যবাদ জানিয়ে ক্ষান্ত হননি সাবেক এই তারকা মিডফিল্ডার, নীল তারকার ভূয়সী প্রশংসাও করেছেন।
ম্যাকটার জেমসনের অভিনয়ের ক্ষমতার প্রশংসা করে লেখেন যে, জেমসন এখনও অস্কার পাননি দেখে তিনি রীতিমতো অবাক হয়েছেন তিনি।
উত্তরে জেমসন তাকে ‘চিকি বয়’ বলে সম্বোধন করেন!
আরএএইচ/এলএ/আরআইপি