হঠাৎ চুমুতে আমির খান!


প্রকাশিত: ০১:২২ পিএম, ১৮ মে ২০১৫

বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট খ্যাত আমির খান অভিনীত ‘পিকে’ ছবিটি বলিউড মাত করেছে। ছবিটি সাফল্যের যাত্রা এবার সুদূর চীনে। দেশটির প্রায় ৪ হাজার হলে মুক্তি দেয়া হবে পিকে। সেখানে প্রিমায়ার করতে নিজে স্বয়ং হাজির আমির।

আমিরের চীন যাত্রার কারণে বেশ কিছুদিন ধরে তিনি আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার চুমুর কারণে শিরোনাম হলেন এই বলিউড অভিনেতা।


‘পিকে’ সিনেমার কারণে বেশ কিছুদিন যাবৎ চীনে অবস্থান করছেন আমির খান। সেই সফরের কর্মসূচি হিসেবেই এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে এক চাইনিজ নারী চুমু দিয়ে বসলেন আমিরের গালে।

নারী ভক্তের এমন অনাহুত চুমু পেয়ে খানিকটা চমকে গেলেও মোটেও অখুশি নন আমির খান। তা বোঝা যায় ওই মুহূর্তে ক্যামেরা বন্দী আমিরের মুখ দেখেই।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।