ছাড়া পেয়ে দেশে ফিরলেন মমতাজ
লেবাননের বৈরুতে একটি অনুষ্ঠানে গান করতে গিয়ে অনাহুত পরিস্থিতির শিকার হয়ে আটকা পড়েছিলেন বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ। প্রায় দেড় দিন আটকে থেকে ১৮ মে, সোমবার দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
সোমবার বিকাল বিকাল ৫.৩০ মিনিটে তিনি বৈরুত থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবার আগে বৈরুত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তার সফরসঙ্গী সহ নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট দেন। সময় অনুযায়ী মঙ্গলবার তার দেশে পৌঁছানোর কথা।

এর আগে লেবাননে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন সরকার দলীয় সাংসদ ও সংগীতশিল্পী মমতাজ। কিন্তু অনুষ্ঠানস্থলে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনায় একজন নিহত হওয়ার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা বাহিনী মমতাজসহ প্রবাসী বাংলাদেশিদের কাউকেই দেশে ফিরতে দিচ্ছিল না।
অবশেষে সব ঝামেলা চুকিয়ে তিনি দেশের পথ ধরলেন।
এলএ