আসছে ফাষ্ট এন্ড ফিউরিয়াসের অষ্টম কিস্তি
বহুল জনপ্রিয় হলিউডি সিকুয়্যাল সিনেমা ‘ফাষ্ট এন্ড ফিউরিয়াস’ দর্শকদের মনে প্রচুর সাড়া ফেলেছে। ফাষ্ট এন্ড ফিউরিয়াস সিরিজের মুভি ‘ফিউরিয়াস ৭’ ও নজর কেড়েছে দর্শকদের, হয়েছে ব্যবসা সফলও।
এবার তার ধারাবাহিকতায় আসছে ‘ফিউরিয়াস ৮’। ফিউরিয়াস ৭’র অভিনেতা রকখ্যাত ডোয়াইন ডগ্লাস জনসন জানালেন তেমনটাই। তিনি জানান সবকিছু ঠিক থাকলে ২০১৭ নাগাদ এই ছবিটি বানানোর কাজ হাতে নিবে ফাষ্ট এন্ড ফিউরিয়াস এর নির্মাতা ষ্টিভেন স্পিলবার্গ।
উল্লেখ্য, এটি হবে ফাষ্ট এন্ড ফিউরিয়াসের প্রথম কোনো সিকুয়্যাল, যেটিতে প্রয়াত অভিনেতা পল ওয়াকার থাকবেন না।
আরএএইচ/এলএ