আমেরিকায় বিয়ে করছেন ইমরান!


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২০ মে ২০১৫

তারকাদের লুকিয়ে প্রেম-বিয়ে নতুন কিছু নয়। সম্প্রতি গুঞ্জন উঠেছে সেরাকণ্ঠ খ্যাত সঙ্গীত তারকা ইমরান আমেরিকা প্রবসীনিকে বিয়ে করতে যাচ্ছেন।

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডের ১৪তম আসর যোগ দিতে এক মাসের জন্য আমেরিকায় গিয়েছেন সময়ের আলোচিত গায়ক ও সঙ্গীত পরিচালক ইমরান। সেখানে যাওয়ার পর জুলিয়া নিকল নামে এক বাংলাদেশি মেয়ের সাথে পরিচয় হয় তার। অবশেষে সে পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। সূত্র জানিয়েছে, কিছু দিনের মধ্যেই তারা বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে।

এর আগে মডেল ও অভিনেত্রী ঈশিকা খানের সাথে দীর্ঘ দিন সর্ম্পক ছিলো ইমরানের। এরপর তানজিন তিশার সাথেও প্রেম করছেন ইমরান-এমন খবর প্রচার হয়।

তবে বিদেশ বিভুইয়ে অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ইমরানের নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জনে মুখরতি এখন মিউজিক পাড়া। অনেকেই প্ল্যা বয় ইমরানের পোশাক বদলের মতো প্রেমিকা বদলের বিষয়টিকে ‌‘বদ চরিত্র’ বলে আখ্যা দিচ্ছেন।

এখন অপেক্ষার পালা ইমরানের ফিরে আসার পর্যন্ত। কারণ, তিনি দেশে ফিরলেই অবসান ঘটতে পারে সকল গুজব-গুঞ্জনের।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।