চলচ্চিত্র উৎসবে মে মাসের প্রদর্শনী
বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব চলছে। ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে এটি যৌথভাবে আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
উৎসবে মে মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। নির্বাচিত হয়েছে ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী, ১টি এনিমেটেড কাহিনী, ১টি প্রামাণ্য ও ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার।
নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনসূচি :
বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রামাণ্য চলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’ নির্মাতা সুরভী জাহান ও আব্দুল মোনায়েম এবং স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘বিবেক’ নির্মাতা সাইফ সুমন।
বিকাল ৫টায় ৬টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও ১টি এনিমেটেড কাহিনীচিত্র। স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘লড়াই’ নির্মাতা মোকাদ্দেম মোরশেদ, ‘জাদুর সাঁকো’ নির্মাতা সন্দিপ বিশ্বাস, ‘এক রাতের গল্প’ নির্মাতা তারেক আহমেদ, ‘রঙ্গিন ঘুড়ি’ নির্মাতা জায়েদ সিদ্দিকী, ‘দ্য অ্যাডভেঞ্চারার’ নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল, ‘দ্য ডেসোক্রেসি’ নির্মাতা আসাদ জামান এবং এনিমেটেড কাহিনীচিত্র ‘দ্য লাইফ অফ টরপিড’ নির্মাতা শরিফুল অনিক।
সন্ধ্যা ৭টায় নির্মাতা মুরাদ পারভেজ নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘বৃহন্নলা’ প্রদর্শনী।
‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে আসুন। বাংলাদেশের চলচ্চিত্রকে উৎসাহিত করুন।
এলএ