সালমার গানে বাঙালি কন্যার যাত্রা
আগের মতো করে ব্যস্ততা নেই ক্লোজআপ ওয়ান তারকা সালমার। হঠাৎ হঠাৎ দেখা মিলে তার। সম্প্রতি ‘বাঙালি কন্যা’ নামের নতুন একটি ছবির গানে কণ্ঠ দিলেন তিনি।
এই সম্পর্কে সালমা বলেন, ‘বেশ কিছু দিন আগে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানটির কথা অনেক চমৎকার। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
‘তোমার লাগি মন বিবাগী’ শিরোনামের গানটি লিখেছেন এ মিজান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
সালমা অনেক দিন বিরতির পর এখন নিয়মিত ছবির গানে কণ্ঠ দিচ্ছেন। চলতি মাসের শুরুর দিকে ‘সোনাবন্ধু’ ছবির তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
সালমা এর আগে ‘প্রেম কয়েদী’, ‘মাটির ঠিকানা’, ‘পাষাণের প্রেম’, ‘তুমি আমার স্বামী’, ‘বাঙালি কন্যা’ সহ বেশ কিছু ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ‘মাটির ঠিকানা’ ছবিতে গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি অভিনয়ও করেন।
ইদ্রিস হায়দারের পরিচালনায় এই ছবিটির কাজ শুরু হলো সালমার গানের রেকর্ডিংয়ের মাধ্যমে। ছবিটির নায়ক-নায়িকা এখনো চূড়ান্ত হয়নি।
এলএ