জিম করছেন অমিতাভ!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২০ মে ২০১৫

আমির, শাহরুখের পর এবার কি তবে বিগ বি অমিতাভও সিক্স প্যাক বানানোর চেষ্টায় লাগলেন? নইলে এই বাহাত্তুর বছর বয়সে জিমে ভর্তি!

‘বুডঢা হোগা তেরা বাপ!’ বলে আগেই সমালোচকদের চুপ করিয়েছেন অমিতাভ। অতি বড়ো নিন্দুকেও তাঁকে আর যা-ই হোক, বাহাত্তুরে বুড়ো বলবে না। নতুন নতুন চরিত্রে তাক লাগানো তাঁর পুরনো অভ্যাস। এবার জিমে গিয়ে তাক লাগিয়ে দিলেন অমিতাভ বচ্চন।

গত কয়েকদিন ধরে মুম্বাইয়ের একটি জিমে নিয়ম করে ঘাম ঝরাচ্ছেন বিগ বি। এমনি এমনি নয়। একটি নতুন ছবিতে নতুন চেহারায় দেখা দেবেন এই অভিনেতা। তাই নিয়ে আলোচনা চলছিল বিস্তর। আজ নিজেই ব্লগে তার কারণ খোলসা করেছেন অমিতাভ।

লিখেছেন, ‘আচমকা এই জিম যাত্রা নিয়ে অনেকের কৌতুহলের শেষ নেই৷‌ আশঙ্কারও। তাঁদের জানিয়ে রাখি, এই নতুন অভ্যাস শারীরিক কারণে নয়। আমি ভাল আছি। দিব্যি আছি। একটা ছবির জন্য শরীরটা গড়েপিটে নিতে হচ্ছে। এ পর্যন্ত ওয়ার্ক আউট ভালই চলছে। ফলাফল পেতে গেলে চাই আরও তিন মাস!`

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।