নেপালে দুর্গতদের জন্য প্রাণ-এর কনসার্ট বিকেলে


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২১ মে ২০১৫

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালিদের সহায়তায় বিশেষ কনসার্টের আয়োজন করেছে প্রাণ এর জনপ্রিয় কোমলপানীয় ব্র্যান্ড প্রাণ আপ। কনসার্টের মাধ্যমে পাওয়া সমুদয় অর্থ দেওয়া হবে হিমালয় কন্যা নেপালের দুর্গত মানুষদেরকে।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর কলাবাগান মাঠে শুরু হবে এই কনসার্ট। আর এভাবেই দ্বিতীয়বারের মতো নেপালের দুর্গত মানুষদের সহায়তায় এগিয়ে এলো বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

আয়োজকরা জানান, কনসার্টের টিকিটের মূল্য ১৫০ টাকা। সুপারশপ স্বপ্ন থেকে টিকিট সংগ্রহ করা যাবে। কনসার্টে প্রবেশের সময় ১টি করে প্রাণ আপ দেয়া হবে দর্শকদেরকে।

মানবতার জন্য বিশেষ এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে অংশ নিয়ে প্রতিবেশি নেপালের মানুষদের পাশে থাকছে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম

এর আগে, গত ২৫ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পের পর প্রাণ-আরএফএল গ্রুপ দেশের প্রথম কোন বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ক্ষতিগ্রস্থ নেপালের মানুষের জন্য ত্রাণ সহায়তা হিসেবে ৩ হাজার কার্টুন শুকনো খাবার পৌঁছে দিয়েছে।

রাজধানীর কলাবাগান মাঠে আয়োজন করা কনসার্টে সঙ্গীত পরিবেশ করবে দেশের জনপ্রিয় ১২টি ব্যান্ড দল। থাকবে সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও।

আয়োজকরা জানান, বিশেষ এ কনসার্টে থাকবে এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্লাক, শূন্য, পেন্টাগণ, পাওয়ার ভয়েসসহ এই প্রজন্মের আরো কয়েকটি জনপ্রিয় ব্যান্ডদল।

এসএ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।