অল্পের জন্যে বেঁচে গেলেন অমিতাভ


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২২ মে ২০১৫

অল্পের জন্যে প্রাণে বাঁচলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। শুক্রবার দুপুরে ভারতের পূর্ব গুরগাঁও-এর ফিল্ম সিটির ভিতরে দুই মোটরসাইকেল আরোহী এক সিকিউরিটি সংস্থার প্রধানের ওপর পর পর তিনটি গুলি চালান। তিনি গুরুতরভাবে আহত হয়েছেন।

গুলি করে সেখান থেকে পালানোর সময় বাইকটি ফেলে রেখেই চম্পট দেন দুই দুষ্কৃতি। পরে আরে কলোনির পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে। আহত রাজু শিন্ডেকে প্রথমে মালাড-এর লাইফলাইন হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভিলে পার্লে-এর নানাবতী হাসপাতালে। ঘটনাস্থলের মাত্র ২০ ফুট দুরত্বে ছিলেন অমিতাভ বচ্চন। তাই প্রাণে বেঁচে যান তিনি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।