নজরুলের জন্মবার্ষিকীতে একক নাটিকা ‘শিল্পী’


প্রকাশিত: ০৪:১৫ এএম, ২৫ মে ২০১৫

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার বাংলাভিশনে প্রচারিত হবে নজরুলের একক নাটিকা ‘শিল্পী’। এতে তিনটি চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া আরো অভিনয় করেছেন নেকাব্বরের মহাপ্রয়ানখ্যাত নায়ক জুয়েল জহুর।

কাজী নজরুলের নাটক ‘শিল্পী’ থেকে এই একক নাটিকাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। নাটিকাটি বাংলাভিশনে প্রচার হবে সোমবার রাত ৮টা ১৫মিনিটে।

জুয়েল জহুর বলেন, দীর্ঘদিন পরে একটা ভাল নাটকে অভিনয় করলাম। নাটকে আমার চরিত্রের নাম সিরাজ। একজন চিত্রকর চরিত্রে আমাকে দেখা যাবে। এখানে নারী চরিত্র তিনটি। একটি হচ্ছে লাইলি, যে আমার স্ত্রী। দ্বিতীয় নাচনেওয়ালি চিত্রা আমার প্রেমিকা ও লাইলির কাজের মেয়ে ফাতেমা, যে মনে মনে আমাকে পছন্দ করে। এই তিনটি চরিত্রেই মৌটুসি বিশ্বাস অভিনয় করেছে। তার অভিনয় এখানে অসাধারণ হয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।