নজরুলের জন্মবার্ষিকীতে শিল্পকলা একাডেমির আয়োজন


প্রকাশিত: ০৬:১৯ এএম, ২৫ মে ২০১৫

দ্রোহ-প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাস। বাঙালি জাতির মতোই আজন্ম সংগ্রামী মানসিকতার তার। কবির সৃষ্টি বারবার অনুপ্রাণীত করেছে আমাদের। তাই এ কবিই আমাদের জাতীয় কবির স্বীকৃতি পেয়েছেন। যার হাত ধরে আমরা গর্বিত, গর্বিত আমাদের ভাষা ও টিকে থাকার আন্দোলন।

২৫ মে, ১১ জৈষ্ঠ্য কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী। এ দিনটির তাৎপর্য সবার কাছে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২৫ ও ২৬ মে দুইদিন ব্যপি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তার মধ্যে ২৫ মে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন দুই বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ জনাব আহম্মদ রফিক এবং ড. করুনাময় গোস্বামী।

আলোচনা শেষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমবেত সঙ্গীত পরিবেশ করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিশুশিল্পী ও ভাওয়াইয়া প্রশিক্ষণার্থী দল, সমবেত নৃত্য বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টরি নৃত্য দল ও মীনু হকের পরিচালনায় পল্লভী নৃত্য সংগঠন, ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় নৃত্যনাট্য হাজার তারের বীনা, একক সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, খিলখিল কাজী, এম এস মান্নান, বুলবুল মহলানবীশ, জান্নাতুল ফেরদৌস লাকী, শবনম মোস্তারী, শারমীন সুলতানা (দৃষ্টি প্রতিন্ধী), রাহাত আরা গীতি, একক আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ ও মীর বরকত। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন রোকেয়া প্রাচী ও রফিকুল ইসলাম।

এরপর ২৬ মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সমবেত সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি গানের দল ও নজরুল ইন্সটিটিউট, সমবেত নৃত্য পরিবেশন করবে মুনমুন আহমেদ এর পরিচালনায় রেওয়াহ পারফর্মিং আর্ট সেন্টার, লায়লা হাসানের পরিচালনায় নটরাজ এবং আনিসুল ইসলাম হিরুর পরিচালনায় সৃষ্টি কালাচারাল একাডেমী, একক সঙ্গীত পরিবেশন করবে শিল্পী খালিদ হোসেন, ফাতেমা তুজ জোহরা, রেবেকা সুলতানা, সুমন চৌধুরী, নাসিমা শাহীন ফ্যান্সি, অনিন্দিতা রায়, ডালিয়া নওশিন, মফিজ, শামীমা পারভীন শিমু, রওশন আরা সোমা, সঞ্জয় কবিরাজ ও সোনিয়া আলী মিতু (দৃষ্টি প্রতিবন্ধী), একক আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ, শিমুল মোস্তফা ও ফয়জুল্লাহ সাঈদ। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন আসলাম শিহির ও ফারিয়া দিলশাদ মৌ।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।