রাত বিরাতে শম্পা রেজা


প্রকাশিত: ০৬:২১ এএম, ২৫ মে ২০১৫

একসময় ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী ছিলেন। তার সাবলীল অভিনয় খুব সহজেই মুগ্ধ করতো দর্শকদের। সঙ্গীতশিল্পী হিসেবেও তিনি সমানভাবে সমাদৃত হয়েছেন। আজকাল খুব একটা দেখা মিলে না প্রিয় এ তারকার।

তবে অভিনেত্রী শম্পা রেজার ভক্তদের জন্য সুখবর হলো মঙ্গলবার রাতে বাংলাভিশনের জনপ্রিয় ধারবাহিক অনুষ্ঠান ‘রাত বিরাতে’ অতিথি হয়ে আসছেন তিনি।


ভিন্নধর্মী স্ট্রিট শো’টিতে শম্পা রেজা কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজরিত স্থানে বেড়িয়েছেন এবং গেয়েছেন কয়েকটি গান।

কবি আসাদ চৌধুরী’র উপস্থাপনা ও কাওনাইন সৌরভের প্রযোজনায় বাংলাভিশনে মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ‘রাত বিরাতে’র এই পর্বটি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।