দাবার ভক্ত আমির খান


প্রকাশিত: ০৭:০৮ এএম, ২৫ মে ২০১৫

দাবার প্রতি আমির খানের ভালোবাসা ছোট বেলা থেকেই। সুযোগ পেলেই ৬৪ খোপে বুদ্ধির পরীক্ষা দিতে বসে পড়তেন। তবে এবার তাকে বুদ্ধির পরীক্ষা দিতে হলো বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের সামনে। মহারাষ্ট্র চেস লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দের সঙ্গে দাবা খেললেন আমির খান।

এক রাউন্ড খেলার পর আমির বলেন, ‘আমি আনন্দের বিরাট ভক্ত। ওর সঙ্গে খেলার এমন সুযোগ কে হাতছাড়া করে? আর আমার সঙ্গে খেলতে রাজি হওয়ার জন্য আনন্দকে ধন্যবাদ।’

আমির খানের দাবার প্রতি ভালোবাসা তার সিনামায়ও দেখা গেছে। ‘ধুম ৩’ সিনেমাতেও একাধিকবার নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে দাবা খেলছেন আমির। এছাড়া আরেক অভিনেতা পরেশ রাওয়ালের সঙ্গেও বেশ কয়েকবার দাবা খেলতে দেখা গেছে তাকে।

এমআর‌/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।