ভুয়া অমিতাভ বচ্চন!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৫ মে ২০১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তারকাদের দৌরাত্ম অস্বস্থিকর। কখনো কখনো তা ডেকে আনে অনিষ্টও। আর এতে বিব্রত হন প্রকৃত তারকারা। তবে সেই বিব্রতকর পরিস্থিতি এড়াতে যথেষ্ট সচেতন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।  

রোববার সকালে অমিতাভ বচ্চন টুইটারে অনুরাগীদের জানান, তার নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেটি তার নয়। মেগাস্টারদের নামে মিথ্যে অ্যাকাউন্ট প্রায়ই হাজির হয় সোশ্যাল সাইটগুলোতে। ফলে ভুল বার্তা যায় অনুরাগীদের কাছে।

সেই বিষয়ে তিনি জানান, অ্যাকাউন্টের পাশে নীল রঙের একটি লোগো না থাকলে বুঝতে হবে সেটি অফিসিয়াল নয়। অন্য কোনো ব্যক্তির।

সম্প্রতি অমিতাভ অভিনীত ‘পিকু’ ছবিটি বক্সঅফিসে বেশ সাড়া ফেলেছে। এর পর ‘ওয়াজির’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। ওই ছবিটিতে তিনি প্রতিবন্ধী দাবা খেলোয়াড়ের ভূমিকায় কাজ করছেন। সিনেমার কাজ চলছে জোর কদমে। খুব তাড়াতাড়িই মুক্তি পাবে ছবিটি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।